অনলাইনে না দোকানে — কোথায় অ্যাপ্লায়েন্স কেনা ভালো?
By UQ Store Editorial Team · Updated

একই জিনিস তুলনা করছেন তো?
দাম তুলনার সময় সবচেয়ে বড় ভুল হলো ভিন্ন মডেল তুলনা করা। একই ব্র্যান্ডের দেখতে এক রকম দুটি মডেলের capacity, ফিচার ও ওয়ারেন্টি আলাদা হতে পারে। তাই মডেল নম্বর হুবহু মিলিয়ে তারপর দাম তুলনা করুন।
মোট খরচ হিসাব করুন
পণ্যের দামের সাথে ডেলিভারি চার্জ, installation, বাড়তি অ্যাকসেসরিজ এবং দোকানে যাওয়া-আসার খরচ ও সময় যোগ করুন। অনেক সময় কম দামের অফারে এসব বাদ থাকে বলে শেষে মোট খরচ বেশি হয়।
ওয়ারেন্টি ও বিশ্বাসযোগ্যতা
যেখান থেকেই কিনুন, invoice ও warranty card দেওয়া হচ্ছে কিনা নিশ্চিত হোন। বিক্রেতার ঠিকানা, ফোন নম্বর ও রিটার্ন নীতি পরিষ্কার কিনা দেখুন। অবিশ্বাস্য কম দামে সন্দেহ করাই ভালো।
অনলাইনে নিরাপদে কেনার উপায়
ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলে পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা দিতে পারেন। পণ্যের পাতায় specification, ওয়ারেন্টি ও ডেলিভারি সময় পড়ে নিন এবং কোনো প্রশ্ন থাকলে অর্ডারের আগেই জিজ্ঞেস করুন।