Walton TV Price in Bangladesh — টিভি কেনার আগে যা দেখবেন

By UQ Store Editorial Team · Updated

Walton TV Price in Bangladesh — টিভি কেনার আগে যা দেখবেন

সাইজ আগে, ব্র্যান্ড পরে

বসার দূরত্ব অনুযায়ী টিভির সাইজ ঠিক করুন। ছোট ঘরে বেশি বড় টিভি চোখে চাপ দেয়, আবার বড় ঘরে ছোট টিভিতে মজা কম।

Smart, Android না Google TV

শুধু কেবল/ডিশ দেখলে সাধারণ LED যথেষ্ট। YouTube, Netflix বা Toffee দেখতে চাইলে smart মডেল সুবিধাজনক। অ্যাপ সাপোর্ট ও আপডেট কতদিন পাবে জেনে নিন।

HD, Full HD না 4K

৩২ ইঞ্চিতে HD-ও চলে, তবে ৪৩ ইঞ্চি বা বড় হলে Full HD বা 4K ভালো দেখায়। 4K-এর আসল সুবিধা পেতে ভালো ইন্টারনেট বা 4K কনটেন্ট লাগে।

বিদ্যুৎ ওঠানামা থেকে সুরক্ষা

ঝড়-বৃষ্টি ও voltage ওঠানামায় টিভির board নষ্ট হতে পারে। মানসম্মত surge protector বা stabilizer ব্যবহার করুন।

ওয়ারেন্টি

ওয়ারেন্টির সময় ব্র্যান্ড ও মডেলভেদে আলাদা। পণ্যের পাতায় Warranty তথ্য পড়ুন, invoice ও warranty card রেখে দিন এবং আপনার এলাকায় সার্ভিস সুবিধা আছে কিনা জেনে নিন।