Home Appliance Warranty in Bangladesh — কেনার আগে যা দেখবেন
By UQ Store Editorial Team · Updated

সবচেয়ে বড় ভুল — কাগজ হারানো
অনেক ক্রেতা বছর খানেক পরে সমস্যা হলে দেখেন invoice বা warranty card নেই। ফলে ওয়ারেন্টি থাকা সত্ত্বেও claim করা কঠিন হয়। পণ্য হাতে পেয়েই কাগজগুলোর ছবি তুলে ফোনে রেখে দিন।
সব অংশের ওয়ারেন্টি এক নয়
অনেক পণ্যে compressor বা motor-এর ওয়ারেন্টি এক মেয়াদের, অন্য parts ও service-এর আরেক মেয়াদের। পণ্যের পাতায় কোন অংশে কতদিন ওয়ারেন্টি তা আলাদা করে পড়ুন।
কী সাধারণত কভার হয় না
ভুল installation, voltage-জনিত ক্ষতি, পড়ে ভেঙে যাওয়া, পানি ঢোকা বা অনুমোদনহীন মেরামত হলে ওয়ারেন্টি বাতিল হতে পারে। শর্তগুলো আগে জানলে পরে ঝামেলা কম।
সার্ভিস সেন্টার কাছে আছে তো?
ঢাকার বাইরে থাকলে আপনার জেলায় ব্র্যান্ডের সার্ভিস সেন্টার বা অনুমোদিত টেকনিশিয়ান আছে কিনা দেখে নিন। কাছে সার্ভিস না থাকলে ওয়ারেন্টির পুরো সুবিধা পাওয়া কঠিন।
ফ্রিজের compressor ওয়ারেন্টি আসলে কী কভার করে
অনেক ফ্রিজে compressor-এর ওয়ারেন্টি লম্বা হলেও gas ভরা, relay বা thermostat-এর মতো অংশ এবং টেকনিশিয়ানের বাসায় আসার খরচ সবসময় এর মধ্যে পড়ে না। কেনার আগে জিজ্ঞেস করুন compressor নষ্ট হলে শুধু পার্ট বিনামূল্যে, নাকি gas ও কাজের খরচও কভার হবে।
সমস্যা হলে কী করবেন
সমস্যার ছবি বা ভিডিও নিন, invoice ও মডেল নম্বর হাতে রাখুন এবং অর্ডার নম্বরসহ আমাদের সাথে যোগাযোগ করুন।