ফ্রিজ ভালো রাখার ব্যবহারিক টিপস
By UQ Store Editorial Team · Updated

সবচেয়ে সহজ পরীক্ষা — দরজার রাবার
দরজায় একটি কাগজ রেখে বন্ধ করুন; কাগজ সহজে বেরিয়ে এলে gasket ঠিকমতো আটকাচ্ছে না। এতে ঠান্ডা বেরিয়ে যায়, বিল বাড়ে।
নিয়মিত পরিষ্কার
মাসে একবার ভিতর হালকা সাবান-পানিতে মুছুন, gasket-এর খাঁজ পরিষ্কার করুন। পেছনের coil-এ ধুলা জমলে শুকনো ব্রাশে পরিষ্কার করুন (প্লাগ খুলে)।
সঠিক জায়গা
দেয়াল থেকে কিছুটা ফাঁকা রাখুন, চুলা বা সরাসরি রোদের পাশে রাখবেন না।
খাবার রাখার নিয়ম
গরম খাবার ঠান্ডা করে ঢুকান, অতিরিক্ত ঠাসাঠাসি করবেন না — বাতাস চলাচল বন্ধ হলে ঠান্ডা সমানভাবে ছড়ায় না।
Load shedding-এ
বিদ্যুৎ গেলে দরজা যতটা সম্ভব কম খুলুন। Voltage সমস্যা থাকলে উপযুক্ত protector ব্যবহার করুন।