স্পেয়ার পার্টস অর্ডারের আগে Model Number কীভাবে দেখবেন
By UQ Store Editorial Team · Updated

কেন model number জরুরি
একই ব্র্যান্ডের বিভিন্ন মডেলের পার্টস আলাদা। Model number ছাড়া সঠিক পার্ট নিশ্চিত করা যায় না।
কোথায় খুঁজবেন
AC — indoor unit-এর পাশে ও outdoor unit-এর গায়ে। ফ্রিজ — ভিতরের দেয়াল বা পেছনে। ওয়াশিং মেশিন — পেছনে বা দরজার ধারে। মাইক্রোওয়েভ — পেছনে বা দরজার ভিতরে। টিভি — পেছনের প্যানেলে।
ছবি তোলার নিয়ম
আলোতে, সোজাসুজি, ঝাপসা ছাড়া পুরো লেবেলের ছবি নিন। Model ও serial দুটোই যেন পড়া যায়।
লেবেল মুছে গেলে
Invoice, warranty card বা ইউজার ম্যানুয়ালে model number থাকে। তাও না পেলে পুরনো পার্টের ছবি ও যন্ত্রের সামনে-পেছনের ছবি পাঠান।
আমাদের পাঠান
Model number ও পার্টের ছবি WhatsApp-এ পাঠালে মিলিয়ে সঠিক পার্ট জানিয়ে দেব।