AC Installation খরচ কত, আর আসলে কী কী অন্তর্ভুক্ত থাকে?
By UQ Store Editorial Team · Updated

সবচেয়ে বেশি অভিযোগ — ডেলিভারির দিন বাড়তি বিল
অনেক ক্রেতা ভাবেন AC-এর দামের মধ্যেই লাগানোর সব খরচ আছে। পরে টেকনিশিয়ান এসে বাড়তি পাইপ, stand বা wiring-এর জন্য আলাদা টাকা চাইলে মন খারাপ হয়। তাই অর্ডারের আগে লিখিতভাবে জেনে নিন কী অন্তর্ভুক্ত আর কী আলাদা।
সাধারণত যা অন্তর্ভুক্ত থাকে
নির্দিষ্ট দৈর্ঘ্যের copper pipe, indoor unit বসানোর plate, drain pipe, দেয়ালে একটি ফুটো এবং সাধারণ installation কাজ। কত ফুট পাইপ দেওয়া হবে সেটা নিশ্চিত হয়ে নিন, কারণ indoor আর outdoor unit-এর দূরত্ব বেশি হলে বাড়তি পাইপ লাগে।
যেগুলো আলাদা খরচ হতে পারে
বাড়তি copper pipe, outdoor unit-এর bracket বা stand, ladder বা দড়ি দিয়ে উঁচু তলায় কাজ, আলাদা circuit breaker বা নতুন wiring, পুরনো AC খোলা এবং voltage stabilizer। এগুলো বাসার অবস্থার উপর নির্ভর করে, তাই আগে ছবি দেখিয়ে জিজ্ঞেস করা সবচেয়ে ভালো।
লাগানোর আগে নিজে যা ঠিক করবেন
Indoor unit কোন দেয়ালে বসবে, outdoor unit কোথায় যাবে এবং সেখানে বাতাস চলাচল আছে কিনা ঠিক করুন। কাছেই আলাদা সকেট বা breaker আছে কিনা দেখুন। বাড়িওয়ালার অনুমতি লাগলে আগেই নিয়ে রাখুন, যাতে টেকনিশিয়ান এসে ফিরে না যান।