AC Capacitor সমস্যা — লক্ষণ ও বদলানোর আগে যা জানবেন
By UQ Store Editorial Team · Updated

নিরাপত্তা আগে
Capacitor বিদ্যুৎ ধরে রাখে, AC বন্ধ থাকলেও শক লাগতে পারে। পোড়া গন্ধ, ফুলে যাওয়া capacitor বা স্পার্ক দেখলে main switch বন্ধ করে টেকনিশিয়ান ডাকুন।
সাধারণ লক্ষণ
Indoor চলে কিন্তু ঠান্ডা বাতাস আসে না, outdoor unit-এর fan ঘোরে না, compressor চালু হতে চেষ্টা করে গুনগুন শব্দ করে বা চালু হয়ে বন্ধ হয়ে যায় — এগুলো capacitor দুর্বল হওয়ার লক্ষণ হতে পারে।
কেন দ্রুত নষ্ট হয়
গ্রীষ্মে অতিরিক্ত তাপ, voltage ওঠানামা ও বছরের পর বছর ব্যবহারে capacitor দুর্বল হয়। outdoor unit সরাসরি রোদে থাকলে ঝুঁকি বাড়ে।
সঠিক রিপ্লেসমেন্ট
নতুন capacitor-এর µF (microfarad) ও voltage rating পুরনোটির সাথে মিলতে হবে। Dual capacitor হলে দুটি মানই মেলাতে হবে। ভুল মান compressor বা motor-এর ক্ষতি করতে পারে।
Capacitor বদলেও না সারলে
Capacitor বদলানোর পরও সমস্যা থাকলে compressor, relay বা wiring পরীক্ষা করাতে হবে — অনুমান করে একের পর এক পার্ট বদলাবেন না।